আন্দোলনের প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৬:৫৩আপডেট : ২৬ জুন ২০২৫, ১৬:৫৩

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের ফলে রাজস্ব আহরণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। ইয়ুথ পলিসি নেটওয়ার্ক এই সেমিনারের আয়োজন করে।

চেয়ারম্যান বলেন, ‘জুন মাসের আর মাত্র দুই দিন বাকি। গতকাল পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকার কর আহরণ হয়েছে। প্রতি মুহূর্তে কর সংগ্রহের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে আন্দোলনের কারণে স্বাভাবিক কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি জানান, এনবিআর সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দ্বিমত রয়েছে। বিষয়টি সমাধানে সরকার জুলাইয়ের মধ্যে সংশোধনী আনার ঘোষণা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আজকের আলোচনায় এ বিষয়ে একটি সমাধান পাওয়া যাবে।

চলমান আন্দোলনে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটলেও তিনি বলেন, ‘আমরা সবাই দেশের স্বার্থে কাজ করি। সংস্কার হোক কিংবা আন্দোলন– সবকিছুই যদি জাতীয় স্বার্থে হয়, তাহলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনও কম, তাই কর ব্যবস্থায় অটোমেশন জোরদার করা হচ্ছে।’

আবদুর রহমান খান জানান, চলতি অর্থবছরের বাজেট প্রায় ৮ লাখ কোটি টাকা। এতে প্রায় ৩ লাখ কোটি টাকা ঋণ করতে হবে, যার বোঝা ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে। এ জন্য কর কাঠামো সংস্কারের পাশাপাশি ট্যারিফ হারও হ্রাস করতে হবে।

তিনি আরও বলেন, ‘মানুষের ওপর চাপ কমাতে বাজেটের আকার এবার কমানো হয়েছে– এটা রাষ্ট্রের সাশ্রয় ও দায় হ্রাসের প্রতিফলন। গরিব মানুষের ওপর চাপ কমাতে বিস্কুটের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।’

চেয়ারম্যান জানান, এ বছর অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা ১৭ লাখ ছাড়িয়েছে, যা গত বছর ছিল মাত্র ৫ লাখ। আগামী অর্থবছর থেকে অনলাইনেই রিটার্ন জমা দেওয়া যাবে। জাতীয় একক জানালা (ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো) এবং আধুনিক বন্ড ব্যবস্থাপনাও চালু হয়েছে।

সেমিনারে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।

/জিএম/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী