এনবিআরের ৪৯ কর্মকর্তা বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৫, ১৪:২৯আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৪:২৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার এবং ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের এনবিআরের বিভিন্ন দফতর থেকে অন্য দফতরে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি হওয়া অতিরিক্ত কমিশনারদের মধ্যে রয়েছেন— মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মো. তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মো. আমিনুল ইহসান, মো. মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মো. শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মো. মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মো. মাহবুব হাসান, নুসরাত জাহান, মো. বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ এবং কামনাশীষ।

যুগ্ম কমিশনারদের মধ্যে রয়েছেন— মো. ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মো. নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক এবং ছৈয়দুল আলম।

এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হলেও একসঙ্গে এতজন কর্মকর্তাকে বদলি করাকে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, বদলি হওয়া অনেক কর্মকর্তা সম্প্রতি এনবিআরের কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য বা সমর্থক ছিলেন। তাদের অনেকেই সরাসরি আন্দোলনে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগে একই দাবিতে আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে এনবিআরের ২৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পাশাপাশি আরও ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান চালাচ্ছে এবং কয়েক জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম