আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০

বাংলা ট্রিবিউন রিপোর্ট

দেশের বাজারে আজ স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। আজ রবিবার ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণ ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ভরি বিক্রি হচ্ছে। শনিবারও এই দামে বিক্রি হয়েছে। 

রবিবার (২৯) সকালে বাংলদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ১৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা।

সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা।

এর আগে শনিবার একই দাম ছিল স্বর্ণের। আর শুক্রবার (২৭ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৭ হাজার ৫৫ টাকা। 

এর আগের দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) এই মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

রুপার দাম

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ২৬০ টাকা। 

অলংকার কিনতে দিতে হবে মজুরি

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত স্বর্ণের মূল্যের ওপর ৯ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো স্বর্ণালংকার কিনে নেওয়ার ক্ষেত্রে বাদ দিতে হবে ১৫ শতাংশ। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্যতালিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

 

/জিএম/আইএএম/
সম্পর্কিত
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, বাড়লো ২ শতাংশের বেশি
আবারও বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৫ জনসহ গ্রেফতার ৪৪২ 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৫ জনসহ গ্রেফতার ৪৪২ 
যুক্তরাষ্ট্রের ‘হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের ‘হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের হুঁশিয়ারি
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও