আবারও বাড়লো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ২৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সে হিসাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। বুধবারের তুলনায় সেদিন প্রতি গ্রামে দাম বেড়েছিল ৯০ টাকা। বৃহস্পতিবার নির্ধারিত ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস। ওই দিন দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। তার আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে রবিবার (২২ নভেম্বর) দাম কমানো হয়েছিল ৬ হাজার ১৮১ টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।

রুপার দামও নির্ধারণ

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।

অলংকার কিনতে দিতে হবে মজুরি

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণের নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো স্বর্ণালংকার কিনে নেওয়ার ক্ষেত্রে বাদ দিতে হবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্যতালিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

/জিএম/আরকে/
সম্পর্কিত
একদিন পর ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, নেপথ্যে কী?
আবারও স্বর্ণের দামে পতন
সর্বশেষ খবর
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড