বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

শেখ শাহরিয়ার জামান
০৪ অক্টোবর ২০১৬, ০১:২১আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ০১:২২
image

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব সৌদি আরবের বেসরকারি খাতের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ থেকে শ্রমিকও নিতে চায় তারা। সৌদি সরকারও বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
সৌদি আরবের একটি বড় বেসরকারি প্রতিষ্ঠান আল-বাওয়ানি গ্রুপ বাংলাদেশে কনস্ট্রাকশন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তারা চলতি বছরের আগস্টে বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সৌদি আরবের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান আল-রাজি গ্রুপ বাংলাদেশ সফরে আসবে। তারা বেসামরিক বিমান কার্গো খাতে বিনিয়োগ করতে চায় বলে জানা গেছে।
সৌদি আরবের আরেকটি বড় প্রতিষ্ঠান আল-জামিল গ্রুপ স্টিল কাঠামোর বাড়ি বানাতে আগ্রহী এবং তারা বাংলাদেশের স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে।
এছাড়া চলতি বছরের মে মাসে মৎস্য খাতে সহযোগিতার জন্য সৌদি সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো।’
তিনি আরও জানান, ‘এ মুহূর্তে সৌদি সরকার বাংলাদেশ থেকে ৩০০ থেকে ৫০০ ডাক্তার নিতে আগ্রহী এবং এ বিষয়ে আমরা আলোচনা করছি।’
এছাড়া সৌদি আরবের আরেকটি বড় প্রতিষ্ঠানও বাংলাদেশিদের প্রশিক্ষণ দিয়ে কাজে নিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে আলোচনা চলছে বলে ওই কর্মকর্তা জানান।

উল্লেখ্য, জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফরের পর সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় নেয়। ওই সফরের পরই দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবের শ্রমবাজার বাংলাদেশের শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবের বেসরকারি খাতের পাশাপাশি দেশটির সরকারও বাংলাদেশের বড় প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।’

তিনি বলেন, ‘সৌদি সরকারের বিপুল পরিমাণ পেট্রো-ডলার অলস অবস্থায় পশ্চিমা দেশগুলিতে পড়ে আছে এবং তারা লাভজনক খাতে এটি বিনিয়োগ করতে চায়।’

বাংলাদেশের সাথে বনিবনা হলে তারা এখানে বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন।

কোন ধরনের প্রকল্পে সৌদি আরব আগ্রহী জানতে চাইলে তিনি বলেন, ‘বিদ্যুৎ, সার ও অন্যান্য অবকাঠামো, যেখানে লাভের পরিমাণ বেশি।’

সৌদি আরবে ১৫ লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন এবং তারা প্রতিবছর কয়েক বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান।

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সৌদি বিনিয়োগ হচ্ছে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট (সাবিনকো)।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী