বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্ট হিসাব স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:০০

বিকাশ বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্ট হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মো. রাজী হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকাশের এজেন্টরা এক সিমে একাধিক অ্যাকাউন্ট খুলতো। সে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের লেনদেন বন্ধ করতে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিকাশ’কে এই সংক্রান্ত একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আগামী একমাসের মধ্যে বিকাশ’কে যেসব সিমে একাধিক অ্যাকাউন্ট এজেন্ট হিসাব রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে সেই সংখ্যাটি কত সে বিষয়ে এই ডেপুটি গর্ভনর কোনও সংখ্যা সুনির্দিষ্ট করে বলেননি।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা বিকাশের লেনদেন পর্যালোচনা করে দেখেছিলেন যে, রাতের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু হিসাব থেকে প্রায় কাছাকাছি অঙ্কের অর্থ লেনদেন হয়। এই লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে মূলত সেটা একটা সিন্ডিকেট। এর সংখ্যা প্রায় ১০ থেকে ১২ হাজার। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে সেসব হিসাবের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিলো।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের