আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন এম আওয়াল। ব্যাংকের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরোজ আহমেদ। তারা দু’জনই এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ তিন পরিচালকের পদত্যাগপত্র অনুমোদিত হয়।
এরপর নতুন তিন পরিচালক নির্বাচন করা হয়। পরে পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ পর্ষদ পুনর্গঠন করা হয়। এবি ব্যাংকের নতুন পরিচালকরা হলেন, মোস্তাক আহমদ চৌধুরী, সাজির আহমেদ ও শিরিন শেখ মাঈন উদ্দিন। এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগ করেন।
এজিএম অনুষ্ঠানে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার ছেলে ফয়সাল মোরশেদ খান উপস্থিত ছিলেন।
জানা গেছে, নতুন পরিচালক সাজির আহমেদ সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের ছেলে। আর শিরিন শেখ ও মোস্তাক আহমদ এম সাবেক চেয়ারম্যান মোরশেদ খানের প্রতিনিধি।








