বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১২:০৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১২:১৯

মুদ্রা বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমিয়ে ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বুধবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করা হয় ।

ফজলে কবির বলেন, ‘আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬.৫০ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছিল ১৬.৮০ শতাংশ।’

গভর্নর জানান, নতুন মুদ্রানীতিতে বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রাক্কলনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসছে না। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মুদ্রানীতির কৌশল নির্ধারণে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক প্রতি বছর দুই বার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে। একটি অর্থ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাইয়ে এবং অন্যটি জানুয়ারি মাসে। সাধারণত মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ করে এই মুদ্রানীতি। এতে ঋণপ্রবাহ, কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী সুদহার, বৈদেশিক মুদ্রাবাজারসহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উল্লেখ থাকে।

মুদ্রানীতির অন্যতম কাজগুলো হলো,মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করা, ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের জোগান ধার্য করা এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশে ভ্রমণে অসুস্থ হলে কী করবেন? যাওয়ার আগে-পরে যে সতর্কতা জরুরি
বিদেশে ভ্রমণে অসুস্থ হলে কী করবেন? যাওয়ার আগে-পরে যে সতর্কতা জরুরি
বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে ঢাকা 
বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে ঢাকা 
গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ, রান্নাবান্না-জীবনযাত্রার কী হবে
গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ, রান্নাবান্না-জীবনযাত্রার কী হবে
পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকা জিদান এবার কী করবেন?
পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকা জিদান এবার কী করবেন?
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম