লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ১৪:০৪আপডেট : ০৪ মে ২০২৪, ১৪:০৪

রুশ মিত্র দেশ বেলারুশে করা ‍লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) এই কথা বলেছেন বেলারুশের নিরাপত্তা পরিষেবার প্রধান ইভান টারটেল। তিনি বলেন, রাজধানী মিনস্কের ওপর লিথুয়ানিয়া থেকে ছোড়া ড্রোন প্রতিহত করেছে তারা। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইভান টারটেলের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ  জানিয়েছে, ‘অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সম্প্রতি বেশ কয়েকটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে মিনস্ক এবং এর শহরতলির স্থাপনাগুলোতে লিথুয়ানিয়া অঞ্চল থেকে ছোঁড়া যুদ্ধ ড্রোন হামলা প্রতিরোধ সম্ভব হয়েছে।’

তবে এমন দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ দিয়েছেন কিনা প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

তবে বেলারুশের এমন দাবি অস্বীকার করেছে লিথুয়ানিয়া। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, অন্য কোন রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কোনও পদক্ষেপ তারা নেয়নি এবং নিচ্ছেও না।

রাশিয়ার ঘনিাষ্ঠ মিত্র বেলারুশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার জন্য রাশিয়াকে তার অঞ্চল ব্যবহারের অনুমতি দেয় দেশটি।

/এএকে/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান