কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলো আরও এক আর্থিক প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:০২

বাংলাদেশ ব্যাংক

নন-ব্যাংক বা ব্যাংকবহির্ভূত আরও একটি আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পর্ষদের সভায় ‘স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে অনুমোদনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। নতুন আর্থিক প্রতিষ্ঠানটির প্রস্তাবিত চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদ। তিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের স্ত্রী।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৩৪টি এনবিএফআই রয়েছে। এর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অবসায়ন প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া কার্যক্রমে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী