প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৬:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬:৩১

মার্কিন প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শুক্রবার (২৬ এপ্রিল) এক সাক্ষাৎকারে খোদ বাইডেন এই কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে মাকির্ন প্রেসিডেন্ট জানান, নভেম্বরের নির্বাচনের আগে তার রিপাবলিকান প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব হাওয়ার্ড স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে বহুল প্রতীক্ষীত বাইডেন-ট্রাম্প বিতর্ক নিয়ে বলেন, ‘এটি নিয়ে আমি ভাবছি। তবে তা ঠিক কখন হবে জানি না। তার সাথে বিতর্ক করতে আমার ভালো লাগবে।’

এই সাক্ষৎকারে প্রেসিডেন্টের বিতর্কের সম্ভবনা সম্পর্কে বাইডেনের মন্তব্যগুলো খুবই স্পষ্ট ছিল। এর আগে, এ নিয়ে এতোটা স্পষ্টভাবে কোনও প্রকার প্রতিশ্রুতি দেননি বাইডেন। এ বিষয়ে গত মাসেও তিনি বলেছিলেন, প্রেসিডেনশিয়াল ডিবেটের বিষয়টি পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের আচরণের ওপর।

গত মাসে রিপাবলিকান প্রাইমারি রেসে জেতার আগে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিতর্ক করতে অস্বীকার করেছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাইডেনকে ‘যেকোনও সময়, যেকোনও জায়গায়, যেকোনও স্থানে’ বিতর্ক করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

ফেব্রুয়ারির শুরুর দিকে লাস ভেগাস সফরে বাইডেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন,‘তার জায়গায় থাকলে আমিও বিতর্ক করতে চাইতাম। এখানে ওনার কিছু করার নেই।’

২০২০ সালে নির্বাচনি প্রচারাভিযানের সময় প্রেসিডেনশিয়াল ডিবেটে দুইবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন বাইডেন ও ট্রাম্প।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক