এশিয়ার সেরা ব্যাংক হবে কমিউনিটি ব্যাংক: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ২৩:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০১:২৮

এশিয়ার সেরা ব্যাংক হবে কমিউনিটি ব্যাংক: আইজিপি কমিউনিটি ব্যাংককে প্রাইভেট সেক্টরে দেশের সেরা ব্যাংক এবং দক্ষিণ এশিয়ায় সেরা ব্যাংকে পরিণত করা হবে বলে জানিয়েছেন আইজিপি ও ব্যাংকটির চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘এই ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, দেশের সাধারণ মানুষের ব্যাংক, সকলের ব্যাংক। এ লক্ষ্যেই ব্যাংকের নামকরণ করা হয়েছে কমিউনিটি ব্যাংক।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষ শাপলায় ডিজিটাল প্লাটফর্মে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের ৭টি শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানতকারী ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কমিউনিটি ব্যাংকের সঙ্গে আস্থা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনাদের আমানত সুরক্ষিত থাকবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এ অ্যান্ড ও) ড. মইনুর রহমান চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ব্যাংকের পরিচালক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকৃত ৭টি শাখা হলো, নরসিংদীর পাঁচদোনা, টাঙ্গাইলের মির্জাপুর, কুমিল্লার গৌরীপুর, খুলনা শহর, দিনাজপুরের রাণীরবন্দর, ঢাকার নবাবগঞ্জ এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা। এই নিয়ে প্রতিষ্ঠার পর মাত্র এক বছরে সারা দেশে কমিউনিটি ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়ালো ১৭।

/জেইউ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী