ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৮:১৬আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮:২০

প্রতিবছরের মতো এবারও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নোটের মধ্যে রয়েছে- ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট। গতবারের মতো এবারের ঈদেও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারে মিলবে না নতুন টাকা। গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, এবার পর্যাপ্ত পরিমাণ নোট প্রস্তুত রাখা হয়েছে। ব্যাংকগুলোর চাহিদা বিবেচনায় টাকা ছাড়া হবে। অর্থাৎ ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী তাদের কাছে নতুন নোট সরবরাহ করা হবে। ইতোমধ্যে শুরু হয়েছে এসব নোট বিতরণ। প্রতিদিনই চাহিদার আলোকে ব্যাংকগুলোকে সরবরাহ করা হচ্ছে নতুন নোট।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক। গত বছরও বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে নতুন টাকা দেওয়া হয়নি। মূলত করোনার কারণে স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ বলেন, ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়া শুরু হয়েছে। ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাজারে নোট ছাড়া হবে।

তিনি বলেন, করোনাভাইরাসে গ্রাহকের স্বাস্থ্যবিধি পরিপালনের কথা মাথায় রেখে  কাউন্টার থেকে কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা সরবরাহ করছে না। নিজ নিজ ব্যাংক থেকেই গ্রাহকদের নতুন টাকা সংগ্রহ করতে হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম