আমানতের সুদ হার মুদ্রাস্ফীতির নিচে নামবে না: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৯:১৯আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৯:১৯

আমানতের সুদ হার মুদ্রাস্ফীতির নিচে নামবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৮ আগস্ট) সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রতি এ সংক্রান্ত  একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, ব্যাংক আমানতের সুদ মুদ্রাস্ফীতির হার অপেক্ষা কম নির্ধারণ করা যাবে না। সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদ হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এমন আলোচনা উঠে আসার প্রেক্ষিতে দেওয়া এই সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক থেকে প্রাপ্ত বিবরণী পর্যালোচনায় দেখা যাচ্ছে, অধিকাংশ ব্যাংক কর্তৃক মেয়াদী আমানতের উপর মুদ্রাস্ফীতি হারের চেয়ে কম হারে সুদ প্রদান করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের সর্বশেষ দেওয়া তথ্য বলছে, জুন ২০২১ এ মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৬৪ শতাংশ। এবং সবশেষ ২০২০-২১ অর্থবছরে এই হার ছিল ৫.৫৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীসহ অন্যান্য আমানতকারীদের একটি অংশ তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের মুনাফার উপর নির্ভরশীল। ব্যাংকে রক্ষিত মেয়াদী আমানতের উপর মুদ্রাস্ফীতি হারের চেয়ে কম হারে সুদ প্রদান করায় আমানতকারীদের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাছাড়া, মেয়াদী আমানতের উপর সুদ হার অত্যধিক হ্রাস জনসাধারণের সঞ্চয় প্রবণতাকে নিরুৎসাহিত করে। ফলে আমানতকারীগণ কর্তৃক তাদের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

আমানতের সুদ হার আশংঙ্কাজনকভাবে কমে গেলে ব্যাংকের তহবিল সংগ্রহে এর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।

আমানতের উপর কোন নির্দিষ্ট মাসে সুদ হার নির্ধারণের ক্ষেত্রে ঐ মাসের ৩ মাস পূর্বের মুদ্রাস্ফীতি হারকে বিবেচনায় নিতে হবে। তবে ঋণের সুদ হার আগের মতোই ৯ শতাংশ অপরিবর্তিত থাকবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী