৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ০৫:২৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৫:২৭

দেশের চাহিদা মেটাতে দুটি পৃথক প্রস্তাবে ৬০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া এবং গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৫ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) এ বছরের ২৯তম বৈঠকে সার আমদানির দুটি প্রস্তাবসহ মোট চারটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকের পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কাতারের কোম্পানি মোন্তাজাত থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন প্রিল্ড ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৬৬ লাখ টাকা।

মন্ত্রী জানান, সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে বিসিআইসি’র অপর ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৪৪ লাখ টাকা। আর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে ১০০ ওয়াট সক্ষমতার ৪০ হাজার হোম সোলার সিস্টেম এবং ৩২০ ওয়াট সক্ষমতার ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম কেনার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ২০৪ কোটি ৩৩ লাখ টাকা।

আজকের বৈঠকে জাতীয় কারিকুলাম এবং টেক্সটবুক বোর্ডের (এনসিটিবি) অপর এক প্রস্তাবে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছয়টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৭১ কপি পাঠ্যপুস্তক ছাপা, বাঁধাই ও সরবরাহ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩৭ লাখ টাকা।

ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, ২৫-৩১ অক্টোবর,২০২১ আদমশুমারির জন্য তথ্য ও ডাটা সংগ্রহে পপুলেশন অ্যান্ড হাউজিং সেনসাস ২০২১ প্রকল্পের অধীনে ট্যাবলেট ফর সিএপিআই’র মেইন সেনসাস প্যাকেজের জন্য প্রায় ৩ লাখ ৯৫ হাজার ট্যাব সংগ্রহে পুনরায় দরপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের