বন্ধে হচ্ছে শুল্কমুক্ত সুবিধায় কেনা মদের অপব্যবহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮

শুল্কমুক্ত সুবিধায় কেনা মদ, সিগারেট ও মদ জাতীয় অন্যান্য পণ্যের অপব্যবহার বন্ধে পদক্ষেপ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করবে এনবিআর। শুল্কমুক্ত সুবিধায় কেনা এসব পণ্যের অপব্যবহার বন্ধ করতে অটোমেটেডের আওতায় এসেছে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যার হাউসগুলো। ইতোমধ্যে এ সংক্রান্ত ‘ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম’ প্রণয়ন করেছে এনবিআর।

এনবিআরের কাস্টমস রফতানি ও বন্ড বিভাগের দ্বিতীয় সচিব মশিউর রহমান মণ্ডলের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ট্যাক্স একজামসন সার্টিফিকেট (টিইসি) ও ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের ইস্যুকৃত পাসবইয়ের বিপরীতে বাংলাদেশে অবস্থানরত ডিপ্লোমেটস ও প্রিভিলাইজড পার্সন শুল্ক-করমুক্তভাবে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউস হতে আমদানিকৃত মদ, মদ জাতীয় পণ্য, সিগারেট ইত্যাদি ক্রয় করে থাকেন। তাই ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউসের কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দ্রুততম সেবা প্রদান নিশ্চিত করা প্রয়োজন।

এ কারণে ওই সেবা নিশ্চিত করতে এনবিআর একটি ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম সফটওয়্যার প্রণয়ন করেছে; যা ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউসকে অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে।

জানা যায়, দেশে প্রতিবছর প্রায় ৫৫ থেকে ৬০ হাজার লিটার মদ শুল্কমুক্ত সুবিধায় ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে আসে। সেখানে বৈধভাবে মদ আমদানিতে শুল্ক-কর সাড়ে ৩০০ থেকে ৪০০ শতাংশ দিতে হয়। বিশেষ সুযোগে আনা এসব মদের একটি বড় অংশ খোলাবাজারে কিংবা বারগুলোতে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া মদের অবৈধ বিক্রির অভিযোগ তো আছেই। সে কারণেই শুল্কমুক্ত সুবিধায় মদসহ অন্যান্য পণ্যের অপব্যবহার বন্ধে অটোমেটেডের উদ্যোগ নিয়েছে এনবিআর।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি