নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১৫:৩৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে মিললো এক যুবকের মরদেহ। নিহত মো. বিল্লাল হোসেন (৩৫) উপজেলার ইমামপুর ইউনিয়নের চরকালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের চরকালীপুরা এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর আগে, গত শনিবার (২৭ এপ্রিল) নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে গজারিয়া থানায় জিডি করা হয়।

এদিকে, নিখোঁজের দুই দিন পর রবিবার সকালে চরকালীপুরা এলাকার মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গজারিয়া নৌপুলিশ ও থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি