যেকোনও কোম্পানির আর্থিক হিসাব যাচাই করতে পারবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

এখন থেকে যেকোনও ব্যবসা প্রতিষ্ঠানের কেনাকাটা থেকে শুরু করে পণ্য বিক্রি, উৎপাদন ও সরবরাহ এবং তারল্য পরিস্থিতিসহ সার্বিক আর্থিক হিসাববিবরণী যাচাই করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে (ডিভিএস) প্রবেশ করে এ সুবিধা ভোগ করবে এনবিআরের ভ্যাট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ ও আইসিএবির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এনবিআরের সম্মেলন কক্ষে ভ্যাট বিভাগের সদস্য মাসুদ সাদিক ও আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জানা যায়, আইসিএবি এর আওতাধীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে। যা আইসিএবির ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে (ডিভিএস) জমা রাখতে হয়। ভ্যাট কর্মকর্তারা বিশেষ কোড দিয়ে ডিভিএসে ঢুকে এখন থেকে আয় করের পাশাপাশি ভ্যাটের তথ্যও যাচাই–বাছাই করতে পারবেন ভ্যাট কর্মকর্তারা।

এ সময়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রতিষ্ঠানের আয়-ব্যয়, বেচাকেনাসহ সামগ্রিক হিসাবে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলে করের বোঝা কমবে। এ জন্য কোম্পানির হিসাব স্বচ্ছ হওয়া জরুরি।’

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী