পোশাক শিল্পের চিত্তাকর্ষক কাহিনি তুলে ধরলেন বিজিএমইএ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ২০:০২আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২১:৪৯

আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে বাংলাদেশের পোশাক শিল্পের চিত্তাকর্ষক কাহিনি তুলে ধরলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সোমবার (৮ নভেম্বর) বেলজিয়ামের এন্টওয়ার্প-এ অনুষ্ঠিত ৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে সমাপনী বক্তব্যে তিনি বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং শিল্পের অনন্য অর্জনগুলো, বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অগ্রগতি তুলে ধরেন।

তিনি ২০২২ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য পরবর্তী আইএএফ ফ্যাশন কনভেনশনে অংশগ্রহণের জন্যও সবাইকে আমন্ত্রণ জানান।

বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী আইএএফ কনভেনশনের উদ্বোধনী প্যানেলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সেখানে দায়িত্বপূর্ণ ক্রয়চর্চা (রেসপনসিবল পারচেজিং প্রাকটিস) নিয়ে আলোচনা করেন।

আইএএফ এর বিদায়ী সভাপতি হ্যান বেক্কে ৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন চলাকালে আইএএফ এর সভাপতির দায়িত্বভার সেম অল্টানকে হস্তান্তর করেন।

বিজিএমইএ পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব ৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইএএফ বিশ্বব্যাপী পোশাক প্রস্তুতকারকগণ তাদের সংগঠনসমূহ এবং ব্র্যান্ড ও রিটেইলারসহ সাপ্লাই চেইনের বিভিন্ন স্তরে পোশাক প্রতিষ্ঠানগুলোকে সহায়তাদানকারী শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ফেডারেশন। আইএএফ এর সদস্যদের মধ্যে ৪০টিরও অধিক দেশ থেকে পোশাক প্রস্তুতকারক সংগঠন ও ব্র্যান্ড রয়েছে। বিজিএমইএ ২০১৩ সাল থেকে আইএএফ এর সদস্য। আইএএফ তার সদস্যদের মূল্যবান তথ্য সরবরাহ ও দিকনির্দেশনা প্রদান, সেইসঙ্গে শিল্পের মানোন্নয়ন, সমন্বয়, শিল্পে সহযোগিতা প্রদান ও বৈশ্বিক সমাধানগুলোর অন্তর্ভুক্তি বিষয়ে কাজ করা আন্তর্জাতিক প্লাটফর্মগুলোতে সদস্যদের প্রতিনিধিত্ব করে থাকে।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী