বিডায় যুক্ত হলো আরও চার সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮

ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে গ্রাহকদের আটটি সেবা দেবে চারটি প্রতিষ্ঠান। এগুলো হলো প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, বিস্ফোরক পরিদফতর, মেঘনা ব্যাংক লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড।

বিডা কার্যালয়ে বিস্ফোরক পরিদফতর, বিস্ফোরক লাইসেন্স ইস্যুকরণ, বিস্ফোরক লাইসেন্স নবায়ন সেবা পাওয়া যাবে। একইসঙ্গে বয়লার আমদানির অনাপত্তি সনদ এবং বয়লার নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, বয়লার সনদপত্র নবায়ন (পরিদর্শনসহ) ও মালিকানা পরিবর্তনে সেবা দেওয়া হবে। এছাড়া অনলাইনে ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধাও মিলবে।

বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিডা কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেন, প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নান এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক নায়েব আলী।

বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সেবার মাধ্যমে আমাদের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে। শুধু সমঝোতা স্মারক সই নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএস মাধ্যমে একই প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগকারীকে আমাদের সর্বোচ্চ সেবা দেওয়া নিশ্চিত করতে হবে।’

বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরীর মন্তব্য, ওএসএস মাধ্যমে বিনিয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। তার পরামর্শ, ‘আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে, কম খরচে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা পেতে পারেন।’

চুক্তি সই অনুষ্ঠানে আরও জানানো হয়, ইতোমধ্যে বিডা ৩৫টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং ১৮টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা ওএসএস মাধ্যমে দিয়ে আসছে।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
ব্যাংকের এফডিআর ছেড়ে এখন ট্রেজারি বিল-বন্ডে ঝুঁকছে সাধারণ মানুষ
সুকুক বিনিয়োগে মাশুল নির্ধারণ, প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ–আমিরাত সম্পর্ক জোরদারে আশাবাদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম