সফটওয়্যার রফতানির বিপরীতে প্রণোদনা বিষয়ে নতুন নির্দেশনা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৬:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:০৭

দেশের সফটওয়্যার, আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিসেস) ও হার্ডওয়্যার রফতানির বিপরীতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দেশের রফতানি বাণিজ্যকে উৎসাহী করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে এই ১০ শতাংশ প্রণোদনা দিয়ে আসছে সরকার। এক্ষেত্রে এতো দিন এই প্রণোদনা পেতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), হার্ডওয়্যার রফতানির ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটিইএস রফতানির ক্ষেত্রে বেসিস অথবা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বিএসিসিও) সদস্য হওয়া বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে এই সংগঠনগুলোর সদস্য ও সদস্য নয়- এমন সবাই বিদ্যমান ব্যবস্থায় রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রাপ্য হবে। 

এতে বলা হয়েছে, নিজস্ব কারখানায় বা প্রতিষ্ঠানে তৈরি সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যার রফতানির বিপরীতে নেট এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্যের ওপর ১০ শতাংশ ভর্তুকি পাবে উৎপাদনকারী বা প্রস্তুতকারক-রফতানিকারক। তবে সফটওয়্যার ও আইটিইএস সেবা ও পণ্যে রফতানি ভর্তুকি পেতে হলে ন্যূনতম ৩০ শতাংশ এবং হার্ডওয়্যার রফতানির ক্ষেত্রে ন্যূনতম ২০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত রয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের