মুক্তিযোদ্ধা ও বয়োবৃদ্ধ গ্রাহকদের দ্রুত ব্যাংকিং সেবা দিতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৯:৩৬আপডেট : ২২ জুন ২০২২, ১৯:৩৬

বীর মুক্তিযোদ্ধা, বয়োবৃদ্ধ, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার জন্য ব্যাংকগুলোর সব শাখাসহ প্রত্যেকটি সার্ভিস সেন্টারে একজন কর্মকর্তা সুনির্দিষ্টভাবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, ব্যাংকিং সেবা গ্রহণের জন্য বীর মুক্তিযোদ্ধা, বয়োবৃদ্ধ, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকরা ব্যাংকে গমন করে থাকেন। এ ধরণের গ্রাহককে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য ব্যাংকগুলোতে বিশেষ ব্যবস্থা না থাকায় তাদেরকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। অন্যান্য গ্রাহকদের তুলনায় এই গ্রাহকরা অপেক্ষাকৃত সংবেদনশীল হয়ে থাকেন। তাই তাদের সেবা প্রদানে বর্ধিত সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি বিবেচিত হওয়ার আবশ্যকতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বীর মুক্তিযোদ্ধা, বয়োবৃদ্ধ, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকদেরকে ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে এখন থেকে বীর মুক্তিযোদ্ধা, বয়োবৃদ্ধ, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা প্রাঙ্গণে অগ্রাধিকার ভিত্তিতে বসার ব্যবস্থা সংরক্ষণ করতে হবে। এছাড়া এই ধরণের গ্রাহকদের কাঙ্খিত ব্যাংকিং সেবা নির্বিঘ্ন সহজ ও দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে,  এই ধরণের গ্রাহকের ব্যাংকিং সেবা গ্রহণে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে ব্যাংকগুলো তাদের সব শাখাসহ প্রত্যেকটি সার্ভিস সেন্টারে একজন কর্মকর্তা বা কর্মচারীকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি