যোগ দিলেন সরকারি তিন ব্যাংকে নতুন এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৬:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:৩৮

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন মো. আফজাল করিম। রবিবার (২৮ আগস্ট) তিনি যোগদান করেছেন বলে ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম নিশ্চিত করেছেন।

যোগদানের আগে তিনি ব্যাংক ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে গত ১৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকে সিইও অ্যান্ড এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়। সোনালী ব্যাংকে নিয়োগের আগে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। ২৮ আগস্ট সকালে তিনি যোগদান করেছেন বলে জানান ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে তিন বছরের জন্য মোহাম্মদ জাহাঙ্গীর নিয়োগপ্রাপ্ত হন।

মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. মুরশেদুল কবীর।

এর আগে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত ছিলেন। মুরশেদুল কবীর সোনালী ব্যাংকে যোগ দেওয়ার আগে জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
প্রিমিয়ার ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী