চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল

ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক 
০২ মে ২০২৪, ০২:৫৬আপডেট : ০২ মে ২০২৪, ০৩:৩৬

গ্রুপ পর্বেই পিএসজির মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি ক্লাবটি জিতলেও জার্মান ক্লাবটির মাঠে তারা জিততে পারেনি। ঘরের মাঠের কথা এলে সিগন্যাল ইদুনা পার্ক ডর্টমুন্ডের জন্য দুর্গ! চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেও ডর্টমুন্ডের মাঠে ভাগ্য বদলাতে পারেনি এমবাপ্পেরা। তাদের ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে কিছুটা এগিয়ে থাকলো ডর্টমুন্ড। 

প্রথমার্ধে শুরু থেকে আধিপত্য ছিল ডর্টমুন্ডের। পিএসজির বল দখলে নিতে অনেক লড়াই করতে হচ্ছিল। ধীরে ধীরে অবশ্য গুছিয়ে উঠে তারা। কিন্তু সুযোগ তৈরির কথা এলে ডর্টমুন্ডই এগিয়ে থেকেছে। 

ষষ্ঠ মিনিটে গোল মুখে শট নিয়েছিলেন সানচো। সফরকারীরা দলটি অবশ্য দারুণভাবে সেটি ক্লিয়ার করে দেয়। ১১ মিনিটে দেম্বেলে নিচু শট নিলেও সেটা চলে যায় লক্ষ্যের বাইরে দিয়ে। ৩৬ মিনিটে ওপর দিয়ে আসা লং বল পেয়ে গোলমুখে ছুটে যান নিকলাস ফুলক্রুগ। পিএসজি গোলরক্ষক তখন একা গোলবার সামলাচ্ছেন। বাম প্রান্ত দিয়ে মুহূর্তে বক্সে ঢুকেই দারুণ এক ফিনিশিংয়ে জালে বল পাঠিয়ে দেন তিনি।  

ফুলক্রুগ দ্বিতীয় গোলটিও পেতে পারতেন। ডান প্রান্ত দিয়ে জেডন সানচোর সঙ্গে দারুণ সন্বয়ের পর সুযোগ তৈরি করলেও এই স্ট্রাইকার সেটি মারেন বারের ওপর দিয়ে। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল মার্সেল সাবিটাইজারেরও। কিন্তু তার ক্লোজ রেঞ্জের ভলি দারুণ দক্ষতায় সেভ করেন পিএসজি গোলকিপার দোন্নারুম্মা।  

তার পর এই অর্ধে বেশিরভাগ সময়ই ব্যাকফুটে ছিল পিএসজি। অবস্থা এতই করুণ ছিল যে লক্ষ্য বরাবর একটি শটও নিতে পারেনি তারা। বিরতির পর তাদের খেলায় ধার বাড়ে। ৫১ মিনিটে দুবার সুবর্ণ সুযোগ ছিল তাদের! দুবারই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট! একবার শট নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, ফিরতি বলে আশরাফ হাকিমি। খেলার  দশ মিনিট বাকি থাকতে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ওসমান দেম্বেলেও। তার শট চলে যায় বারের ওপর দিয়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি