আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ২০:৪৮আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০:৪৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। রবিবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি চিঠি আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠিয়েছে।

সালমান এফ রহমানের ছেলেকে জনতা ব্যাংকের ঋণখেলাপি  দেখিয়ে আইএফআইসি ব্যাংকে তার পরিচালক পদে পুনর্নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ পড়েছেন।

জানা গেছে, এসেস ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান ও পরিচালক আহমেদ সায়ান ফজলুর রহমান জনতা ব্যাংকের গ্রাহক, যা খেলাপি হয়ে পড়েছে। তারা দুজন বেসরকারি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৭ জুন ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় আহমেদ সায়ান ফজলুর রহমানকে পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসেস ফ্যাশনস লিমিটেডের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। ব্যাংকের পরিচালক নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট হালনাগাদ ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) যথাযথভাবে যাচাই-বাছাই করে আবেদন প্রেরণের জন্য পরামর্শ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সালমান এফ রহমানও আইএফআইসি ব্যাংক থেকে বাদ পড়তে পারেন। তবে ইতোমধ্যে যদি ঋণটি নিয়মিত হয়ে থাকে, তাহলে তার পরিচালক পদে থাকতে কোনও সমস্যা নেই।

সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। আজ তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি