ভবনসহ এস আলমের ১১ একর জমি নিলামে, উদ্ধারের লক্ষ্য ৯৯৪৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ২২:৩১আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২২:৩১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন প্রায় ১১ একর জমি, ফ্যাক্টরি ভবন ও গুদামঘর নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ টাকার ঋণ আদায়ে এই উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংকটি।

রবিবার (২০ এপ্রিল) একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখা জানায়, এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জামানতকৃত সম্পত্তি বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের নামে মূল ঋণ, সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে মোট ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এই ঋণ আদায়ের লক্ষ্যে ঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারার অধীনে সম্পত্তিগুলো নিলামে তোলা হয়েছে।

নিলামে তোলা সম্পত্তিগুলো তিনটি নিবন্ধিত বন্ধক দলিলের মাধ্যমে জামানত রাখা হয়েছিল—দলিল নম্বর ৩৭৪৬ (১৩ ও ১৬ মার্চ ২০১৪), দলিল নম্বর ৮০৫৭ (২৮ ও ২৯ মে ২০১৩) এবং দলিল নম্বর ৩৩২৭ (১৪ ও ১৫ জুলাই ২০১৩)।

উল্লেখ্য, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের ওপর প্রভাব বিস্তার করে বিপুল অঙ্কের ঋণ উত্তোলন করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া গ্রুপটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগও উঠে এসেছে বিভিন্ন সময়ে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রভাবমুক্তির উদ্যোগ নেওয়া হয় এবং ঋণ পুনরুদ্ধারে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় জামানতকৃত সম্পত্তি নিলামে তোলা হয়েছে, যা ব্যাংকটির অর্থ উদ্ধারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী