ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে এনবিআরের মধ্যে বিভ্রান্তি: আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ১৯:০০আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:০০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের নিয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর একটি ঘটনা এনবিআরের নজরে এসেছে। বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, চেয়ারম্যান, সিআইসি’র মহাপরিচালক (ডিজি) ও কর গোয়েন্দা ইউনিটের কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

এনবিআর জানায়, একটি বিদেশি নম্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার ব্যবহার করে ওই ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ।

প্রতিষ্ঠানটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা এই ধরনের গুজব সৃষ্টির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এনবিআরের সব কর্মকর্তা-কর্মচারীকে এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, ‘ভুয়া তথ্য ছড়িয়ে রাজস্ব প্রশাসনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চরম দায়িত্বজ্ঞানহীন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছি এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, এই ধরনের সাইবার অপরাধের উৎস চিহ্নিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সহায়তায় তদন্ত চালানো হচ্ছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী