বাধ্যতামূলক ছুটিতেও অফিস করছেন বিএফআইইউ প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৩:৫৪আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪:২৭

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম ছুটিতে থাকবেন এবং প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বুধবার (২০ আগস্ট) দুপুরে দেখা গেছে, শাহীনুল নিয়মিত অফিসে উপস্থিত হয়ে কাজ করছেন। এতে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে উত্তেজনা তৈরি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে শাহীনুলকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ভিডিওগুলোকে ভুয়া বলে দাবি করলেও, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক সেগুলো সত্য বলে নিশ্চিত হয়।

এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব ফ্রিজ করার পরও সেই অ্যাকাউন্ট থেকে প্রায় ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেন শাহীনুল ইসলাম। এ ঘটনায় অনৈতিক কিছু হয়েছে কিনা, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
বিএফআইইউ’র প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মামুন
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত