অর্থনীতিকে সচল রাখতে ‘রক্তসঞ্চালনের’ মতো সংস্কার অব্যাহত রাখা জরুরি: দেবপ্রিয় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৬, ০২:১৭আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:১৭

অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সংস্কার প্রক্রিয়াকে মানবদেহের রক্তসঞ্চালনের সঙ্গে তুলনা করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, “অর্থনীতিকে সচল ও প্রাণবন্ত রাখতে যেমন মানবদেহে রক্তসঞ্চালন অপরিহার্য, তেমনি টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য সংস্কারও একটি অবিরাম প্রক্রিয়া।” 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক সাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। 

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। 

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “সংস্কার কোনও এককালীন বা স্থির প্রক্রিয়া নয়; বরং এটি একটি ধারাবাহিক উদ্যোগ, যা অর্থনীতির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, বৈশ্বিক বাস্তবতা এবং উন্নয়নের নতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।” 

তিনি বলেন, “অনেকেই মনে করেন কোনও সরকারের মেয়াদ শেষ হলে সংস্কার প্রক্রিয়াও শেষ হয়ে যায় বা তা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু বাস্তবে সংস্কার একটি দীর্ঘমেয়াদি ও চলমান প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে আরও পরিপক্ব ও কার্যকর হয়ে ওঠে। তাই সংস্কারকে কখনোই সমাপ্ত কোনও কর্মসূচি হিসেবে দেখা উচিত নয়।” 

ড. দেবপ্রিয় আরও বলেন, “অর্থনীতির ধারাবাহিক অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে নীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং শাসন ব্যবস্থায় নিয়মিত সংস্কার চালিয়ে যেতে হবে। এই প্রক্রিয়া থেমে গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।” 

তিনি উল্লেখ করেন, “বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারকে আরও জোরদার করার বিকল্প নেই।” 

অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন। তারা বলেন, নীতি সংস্কার পর্যবেক্ষণ, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
টানা তিন প্রান্তিকে কমেছে জিডিপি প্রবৃদ্ধি, জানুয়ারি-মার্চে নেমেছে ২.২২ শতাংশে
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত