বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা কারা পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ২৩:০৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:০৮

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার বিধান করে নীতিমালা জারি করেছে সরকার। গত ২৫ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ প্রকাশ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রণোদনার পরিমাণ নির্ধারণ করা হবে। প্রণোদনা পেতে হলে ন্যূনতম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ হতে হবে ১ মিলিয়ন মার্কিন ডলার। তবে ন্যূনতম ইক্যুইটির ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। এছাড়া বিদ্যমান বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বাইরে সম্পূর্ণ নিজস্ব নতুন খাতে বা গ্রিনফিল্ড কোম্পানিতে বিনিয়োগ করলে তা গ্রহণযোগ্য হবে।

প্রণোদনা পেতে আবেদনকারীকে মূল্যায়নে ন্যূনতম ৭০ নম্বর পেতে হবে। মূল্যায়ন হবে মোট ১০০ নম্বরের স্কোরিং ম্যাট্রিক্সের ভিত্তিতে। এর মধ্যে প্রাথমিক সম্পৃক্ততায় ২৫ নম্বর, প্রথম পরিচিতিতে ২৫ নম্বর, বিনিয়োগকারীর সুপারিশে ২০ নম্বর, বিনিয়োগের আকার ও প্রভাবে ২০ নম্বর এবং স্বার্থের সংঘাত মুক্ততায় ১০ নম্বর রয়েছে।

বিনিয়োগের আকার অনুযায়ী আলাদা নম্বর নির্ধারণ করা হয়েছে। ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ৪ নম্বর, ৫ দশমিক ১ থেকে ১০ মিলিয়নে ৮ নম্বর, ১০ দশমিক ১ থেকে ২০ মিলিয়নে ১২ নম্বর এবং ২০ মিলিয়নের বেশি বিনিয়োগে ১৬ নম্বর পাওয়া যাবে। এফডিআই হিটম্যাপে বর্ণিত খাতে বিনিয়োগ হলে আবেদনকারী ওই খাতে পূর্ণ নম্বর পাবেন।

প্রণোদনা বিতরণ করা হবে দুই ধাপে। আবেদন অনুমোদন ও রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে রেমিট্যান্স বা এফডিআই আসার এক বছর পর বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের কারখানা স্থাপন বা বাণিজ্যিক কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার বিষয়ে কার্যনির্বাহী কমিটি সন্তুষ্ট হলে।

প্রণোদনা পেতে হলে আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক, অংশীদারি প্রতিষ্ঠান অথবা লিমিটেড কোম্পানি হতে হবে। বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই কর্তৃপক্ষের নির্দিষ্ট পোর্টালে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রাক-নিবন্ধন করতে হবে। এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে পোর্টালের মাধ্যমে প্রণোদনার আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে লিড রেজিস্ট্রেশন আইডি, যাচাইযোগ্য যোগাযোগের প্রমাণ, বিনিয়োগকারীর সুপারিশপত্র, হলফনামা, ই-টিআইএন সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংকের মাধ্যমে অর্থ আসার প্রমাণ হিসেবে সুইফট কপি ও এনক্যাশমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। প্রণোদনার অর্থ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে দেওয়া হবে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলারের ডেনিম কারখানা করবে তুরস্কের সানকো
বিদেশি বিনিয়োগ-প্রক্রিয়ায় গতি আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
পদ্মা সেতু হয়ে ২১ জেলার বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‌‘যেতে পারছি না’
পদ্মা সেতু হয়ে ২১ জেলার বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‌‘যেতে পারছি না’
ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার
ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল