যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুল হক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ১৬:৪৬ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৬:৪৬

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম স্পন্সর পরিচালক মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে মাহমুদুল হক ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মাহমুদুল হকের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রায় চার দশকের। বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তাঁর নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নেও যুক্ত রয়েছেন মাহমুদুল হক।

তিনি চট্টগ্রাম জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে যন্ত্রণা সহ্য করা মার্টিনেজ যে কারণে প্রতি রাতে কাঁদতেন 
বিশ্বকাপে যন্ত্রণা সহ্য করা মার্টিনেজ যে কারণে প্রতি রাতে কাঁদতেন 
বাংলাদেশে ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করলো ব্র্যাক
বাংলাদেশে ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করলো ব্র্যাক
একদিনের ট্যুরে যাওয়ার আগে যে হিসাবগুলো জরুরি
একদিনের ট্যুরে যাওয়ার আগে যে হিসাবগুলো জরুরি
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী 
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী