পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ঈদের আগেই পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ১৭:২৪আপডেট : ২২ মে ২০১৬, ১৭:২৯

কর্মরত পোশাক শ্রমিক আসন্ন রোজার ঈদের আগেই তৈরি পোশাক কারখানায় কর্মরত সব শ্রমিকদের জুন মাস পর্যন্ত পাওনা বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। রবিবার দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক কারখানা বিষয়ক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
তিনি জানান, বৈঠকে আগামী ১৫ থেকে ২১ রমজানের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) দিতে মালিকপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সব কারখানার সব শ্রমিককে একসঙ্গে ছুটি না দিতে অনুরোধ করা হয়েছে। গত বছরের মতো এ বছরও ঈদের সময় শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিলে এই চাপ অনেকটা এড়ানো সম্ভব। এছাড়া খুব জরুরি না হলে ঈদের ছুটির সময় গার্মেন্ট কারাখানা খোলা না রাখারও অনুরোধ জানান তিনি।
বৈঠকে রমজান মাসে শ্রমিক ছাটাই না করতেও মালিকদের প্রতি অনুরোধ জানান শ্রম প্রতিমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর আলী মাহমুদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিজি আব্দুস সালামসহ বিজিএমইএ নেতারা।
/এসআই /এএইচ/

আরও খবর পড়ুন-

বিএনপি বিএনপি দমনে মামলাকেই ‘অস্ত্র’ ভাবছে আ. লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’