৪ জুলাই কিছু ব্যাংক শাখা খোলা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১২:৫৬আপডেট : ২৮ জুন ২০১৬, ১৩:০২

বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ছাড়করণ এবং আমদানি-রফতানি কার্যক্রমের সুবিধার্থে আগামী ৪ জুলাই বিভিন্ন ব্যাংকের কিছু শাখা নিজ বিবেচনায় খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে ক্ষেত্রে পোশাকশিল্প এবং শপিং মল এলাকা-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
পাশাপাশি ২ ও ৩ জুলাই পোশাকশিল্প অঞ্চল-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশনা আগেই দেওয়া হয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২৮ জুন) সকালে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
গত রবিবার বাংলাদেশ ব্যাংক ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে। ফলে ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন মিলে ১ থেকে ৯ জুলাই ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এপিএইচ/

আরও পড়ুন:

ঈদের ছু‌টি‌তে ব্যাংক খোলা রাখার দা‌বি এফবিসিসিআই’র

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের