গুলশান হামলা: অর্থনীতির জন্য বড় ধাক্কা

শফিকুল ইসলাম
০৩ জুলাই ২০১৬, ২২:১০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২২:৪০

গুলশানে হামলা রাজধানীর গুলশানে রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাতে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশের অর্থনীতিতে ইতোমধ্যেই বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা, এ ঘটনা দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।  এ ধাক্কা থেকে কাটিয়ে ওঠার জন্য কী কৌশল নেওয়া যেতে পারে, এই মুহূর্তে তাও ভাবা যাচ্ছে না বলে জানান তারা। তবে, এ ঘটনার শেকড় কোথায়—তার সন্ধান করার পরামর্শ দিয়েছেন তারা।  
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা  ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, অবশ্যই এটি একটি দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা আর যেন না ঘটে, সে জন্য সরকারকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যদিও অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়বে, তারপরেও যেন এ ঘটনা অর্থনীতিতে কোনও প্রভাব ফেলতে না পারে,  সে জন্য দেশে-বিদেশে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে। দেশে যে আন্তর্জাতিক জঙ্গিবাদ আইএস-এর তৎপরতা নেই, তা কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে প্রমাণ করতে হবে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে বিকেএমইএ-এর সভাপতি জাতীয় সংসদ সদস্য সেলিম ওসমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, আমি ছুটি ভোগ করছি। আমি কোনও মন্তব্য করব না। প্রধানমন্ত্রী আমাদের ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি দিয়েছেন। আমরা ছুটিতে আছে।

আপনি তো একজন আইন প্রণেতা, একজন ব্যবসায়ী নেতা এবং হাজার হাজার ব্যবসায়ীর অভিভাবক, আপনি এই মুহূর্তে কিভাবে ছুটি ভোগ করবেন ? কিভাবে চুপ থাকবেন—জানতে চাইলে তিনি অনেকটাই রাগের স্বরে বলেন, স্যরি, আমাকে বিরক্ত করবেন না।

তবে এ প্রসঙ্গে জানতে চাইলে বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতিতে এটি একটি বড় ধরনের ধাক্কা। একমাত্র আল্লাহই জানে এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? তবে এ ঘটনার শেকড় খুঁজে বের করতে হবে। বাংলাদেশে অবস্থানরত সব বিদেশিরাই আতঙ্কে রয়েছে। তৈরি পোশাকের বায়াররা যাদের বাংলাদেশে আসার কথা ছিল তারা আসছে না। ইতালির বায়াররা আসছেন না, কারণ তাদের দেশের নাগরিক মারা গেছেন। জাপানের বায়াররা আসছেন না, কারণ তাদের দেশের নাগরিকরা মারা গেছেন। অন্য দেশের বায়ারাও আসছেন না আতঙ্কে। সব মিলিয়ে অর্থনীতিতে এর প্রভাব তো পড়েছেই।

এক প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, রাজধানী ঢাকার গুলশান এলাকা এতটা নিরাপত্তাবেষ্টিত থাকার পরেও কিভাবে এত বড় ঘটনা ঘটলো তা অনুমানও করা যায় না। মনে পড়লেও গাঁ শিউরে ওঠে বলে জানান। অন্য এক প্রশ্নের জবাবে ফজলুল হক জানান, বাংলাদেশের অর্থনীতিতে এই সন্ত্রাসী হামলার ধাক্কা আল্লাহ যদি নিজে টেনে না তোলেন তাহলে হয়তো কাটিয়ে ওঠা অনেকটাই কষ্ট হবে।

বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, এটি একটি বড় ধরনের দুঃখজনক ঘটনা। এর সুরাহা হওয়া প্রয়োজন। এ সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। সমাধান অবশ্যই হতে হবে। এটিই যেন প্রথম ও শেষ ঘটনা হয়। মানবজাতির কল্যাণের জন্য আঞ্চলিক বা বৈশ্বিক যে ফরমেটেই হোক এর সমাধান প্রয়োজন।

আরেক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, নিশ্চয়ই দেশের অর্থনীতিতে এর এটা প্রভাব পড়বে। তবে তা কতটা নেতিবাচক হবে, তা এই মুহূর্তে বলাটা কঠিন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে সিটি ব্যাংক এনএ-এর সাবেক সিইও ব্যাংকার মামুন রশিদ বলেছেন, সশরীরে বাংলাদেশে না এলে এখানকার পরিবেশ পরিচিতি সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে যারা বাংলাদেশে আসবেন তারা অনেকটাই আতঙ্কে রয়েছেন। বায়াররা বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক আলোচনার জন্য বংলাদেশের বাইরে তৃতীয কোনও দেশে বসে আলাপ আলোচনার প্রস্তাব দিচ্ছে।

মামুন রশিদ বলেন, অবশ্যই অর্থনীতিতে এর প্রভাব পড়বে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিদেশিদের আস্থা তৈরি হয় এমন উদ্যোগ নিতে হবে। সরকারের নেওয়া নানা উদ্যোগ বিদেশিদের মনে আস্থা তৈরি হলেই এ সংকট হয়তো অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।  

আরও পড়তে পারেন:  জঙ্গি নন তিনি আর্টিজান রেস্টুরেন্টের শেফ

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক