গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৭:১৬আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:২৫

বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ কমাতে এখন থেকে গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এখন গ্র্যাচুইটি (ফান্ড) তহবিলের অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনা বা বিক্রির কোনও সুযোগ নেই। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা দুইটি নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্দেশনা দুটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের শাখা প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। 
বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সঞ্চয়পত্র বিধিমালা, ১৯৭৭ (সংশোধিত-২০০) এর বিধি ৫ এর উপ-বিধি (৫) অনুযায়ি কোনও প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি ফান্ডের অর্থ ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ নেই। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, অতিতেও গ্র্যাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্র খাতে বিনিয়োগের সুযোগ ছিল না। এ কারণে ব্যাংকের সব শাখাকে এই নির্দেশনা পালন করার জন্য বলা হলো।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখাসহ ১০টি শাখা প্রধানের কাছে পাঠানো নির্দেশনাতেও বলা হয়েছে, গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ নেই। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা অনুযায়ী, সরকারি-বেসরকারি, সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যাতে গ্র্যাচুইটি ফান্ডের অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয় বা বিনিয়োগ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের শাখা প্রধানরা যথাযথ ভূমিকা পালন করবেন।
/জিএম/এসএনএইচ/
আরও পড়ুন: 

অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী