বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে হবে ব্যাংকগুলোকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ২০:৫০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২০:৫০

বন্যা দেশের সব বাণিজ্যিক ব্যাংককে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এই সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার প্রকোপে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়াসহ ফসল, গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার প্রভাবে ওই অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে। এ অবস্থায় ব্যাংকসমূহের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মধ্যে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ প্রভৃতি) সহায়তা প্রদানের জন্য  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হলো।

এর আগে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সোমবার আর্থিক খাতের স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংকগুলো একক অথবা দলগতভাবে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াবে। ব্যাংকগুলোর নৈতিক দায়িত্ব বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী বলেন, বন্যায় দুর্গত এলাকায় কৃষি ঋণ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে। বন্যাদুর্গত অঞ্চলের কৃষকদের ঋণ সুবিধা বাড়াতে হবে। আবার ঋণ আদায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ছাড় দিতে হবে।

আরও পড়ুন- 

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

গুলশান হামলা: একমাস ধরে জঙ্গিদের লাশ মর্গে

/জিএম/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী