একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়

‎চাঁদপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১৯:২৯ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৯:২৯

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে চাঁদপুরে ২৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, ‌‘গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করা হয়। আটকদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নজরদারি ও অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজমগীর হোসাইন আরও বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আমাদের।’

/এএম/ 
সম্পর্কিত
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়ি তুলে হত্যাচেষ্টা, আটক ২
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক
ইতালি ও স্পেনে বিক্ষোভকারীদের মুখোমুখি পুলিশ
ইতালি ও স্পেনে বিক্ষোভকারীদের মুখোমুখি পুলিশ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে যে বার্তা দিলেন জামায়াত আমির
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে যে বার্তা দিলেন জামায়াত আমির
ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক