কৃষি ঋণ বিতরণে রূপালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ১৮:২৭আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:৪৪

এজেন্ট ব্যাংকিং চালু অনুষ্ঠানে রূপালী ব্যাংকের কর্মকর্তারা কৃষি ঋণ বিতরণ করতে এজেন্ট ব্যাংকিং চালু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। এজেন্ট হিসেবে রূপালী ব্যাংক আনসার ভিডিপি উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাংকের সহায়তা নেবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবাশীষ চক্রবর্ত্তী।

বৃহস্পতিবার ব্যাংকের কৃষি ও পল্লীঋণ বিভাগের ঋণ বিতরণ, আদায় এবং এ বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি ও পল্লী ঋণ বিভাগের মহাব্যবস্থাপক একেএম শামসুদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের জনসংযোগ বিভাগের এজিএম খায়রুল হোসেন রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে রূপারী ব্যাংক ঢাকা ও এর আশপাশে কৃষি ঋণ বিতরণ করা হবে। পরে সারদেশে ঋণ বিতরণের আওতায় আনা হবে। আনসার ভিডিপি ব্যাংক এজেন্ট হিসেবে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ করবে। এ প্রকল্পের আওতায় ৩শ’ কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ীই ঋণ বিতরণ করা হবে।

দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, কৃষি ঋণ সহজে আদায় করা যায়। পাশাপাশি এটি লাভ জনকও। তাই রূপালী ব্যাংকের উন্নয়নে কৃষি ঋণ বিতরণের কোনও বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাপি ঋণ দ্রুত আদায় করতে শিগগির রূপালী ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা হবে।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ  

বৃহস্পতিবার খালেদার বাসায় যাচ্ছেন কাদের সিদ্দিকী

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম