পাঁচ বছরে ৮শ’ কোটি ডলার ঋণ দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৪:৪৩আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৪:৪৩

এডিবি বাংলাদেশের অবকাঠামো, মানবোন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে মোট ৮শ’ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ঋণের পরিমান গত পাঁচ বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এ ঋণ দেবে সংস্থাটি।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি ‘বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) ২০১৬-২০২০ প্রতিবেদনে এ ঋণ দেওয়ার বিষয়টি তলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা ৫শ’ কোটি ডলার ঋণ দিয়েছিল এডিবি। আর আগামী পাঁচ বছরে ঋণ দেওয়া হবে ৮শ’ কোটি ডলার।

অনুষ্ঠানে কাজুহিকো হিগুছি জানান, ‘এডিবির এই ঋণের ক্ষেত্রে যোগাযোগ, জ্বালানি ও নগর উন্নয়নসহ অবকাঠামো খাত, মানবোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন খাতে ইকোনমিক করিডোর উন্নয়ন, পল্লীর জীবনমান ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মকো খাত গুরুত্ব পাবে।’

বাংলাদেশের অর্থনীতির চালচিত্র তুলে ধরতে গিয়ে এডিবির এই কর্মকর্তা বলেন, ‘২০১১ থেকে ২০১৫ অর্থবছরে বাংলাদেশ গড়ে ৬ দশমিক ৩ শতাংশ হারে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছে, যা গত অর্থবছর ৭ শতাংশ পেরিয়ে গেছে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম