‘রাষ্ট্রকে কর না দিলে পরপারে হিসাব দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ২১:৪২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২১:৪৬

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম কর না দিয়ে এনবিআরকে ঠকানো মানে বীরত্ব দেখানো নয় বলে মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘রাষ্ট্রকে রাজস্ব না দিয়ে আমানতের খেয়ানত করলে পরপারে হিসাব দিতে হবে।’ রবিবার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে ক্ষুদ্র্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনের একটি অংশে বলা হয়েছে, রাষ্ট্রকে সঠিকভাবে কর দিতে হবে। ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, জনগণ সবাই আমানতদার। ব্যবসায়ীরা রাষ্ট্রকে সঠিকভাবে কর না দিলে মনে করতে পারেন ফাঁকি দিলাম। এ ফাঁকি দেওয়ার জন্য এপারে না হলেও ওপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে।’ তিনি বলেন, ‘করফাঁকি দিয়ে আমরা মনে করতে পারি ১৬ কোটি মানুষকে ঠকালাম। আসলে আমরা নিজেরাই ঠকে গেলাম।’
রাজস্ব ফাঁকি দিয়ে মানুষের হক নষ্ট না করার জন্যও আহ্বান জানিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘রাজস্ব ব্যবসায়ীসহ দেশের জনগণের কাছে রাষ্ট্রের আমানত।’
মো. নজিবুর রহমান বলেন, ‘নতুন মূসক আইন বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব স্থাপন করা হচ্ছে। ধর্মীয় শিক্ষা গুরুরা হবেন এ আইনের জনমত সৃষ্টিকারী প্রধান ব্যক্তি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—এ চার ধর্মের যারা শিক্ষাগুরু, ইসলামিক ফাউন্ডেশনসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান যারা দেখাশুনা করেন, তাদের ভ্যাটের পাশাপাশি আয়কর ও শুল্ক বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।’ তিনি বলেন, ‘নতুন ভ্যাট আইন অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী যাদের বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার ওপরে নয়, তাদের কোনও কর দিতে হবে না। যাদের বার্ষিক টার্নওভার ৩০ থেকে ৮০ লাখ টাকা তাদের ৩ শতাংশ হারে টার্নওভার কর দিতে হবে।’
কর্মশালায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম।

/জিএম/এমএনএইচ/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী