হংকংয়ে বাণিজ্যমন্ত্রী: বাংলাদেশের পণ্য আমদানি করুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৯:১২আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:৪৩

‘বাংলাদেশ এখন বিশ্বমানের পণ্য তৈরি করে রফতানি করছে, বাংলাদেশের পণ্য আমদানি করুন।’ হংকং সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বুধবার রাতে হংকংয়ের হোটেল হলিডে ইনে ‘বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকং’ এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজনৈতিক পরিবেশও আগের যেকোনও সময়ের তুলনায় ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। বাংলাদেশে কম মজুরিতে দক্ষ জনবল পাওয়া সম্ভব, পরিবহন খরচ কম, দেশের সম্ভাবনাময় শিক্ষিত তরুণরা বাণিজ্যে সম্পৃক্ত হয়েছে। সংগত কারণেই বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিভিন্ন পণ্য রফতানি ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করছে। দেশে এখন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এ ক্ষেত্রে সরকার বেশকিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশে তৈরি পণ্য হংকংয়ে জনপ্রিয় হবে সন্দেহ নেই। এ ক্ষেত্রে আমদানিকারকদের ভূমিকা পালন করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে হংকং সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের যেসব ব্যবসায়ী হংকংয়ে অবস্থান করছেন ব্যবসা প্রসারে তাদের দায়িত্ব অনেক। বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে এখানে বাংলাদেশের রফতানি বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। আশা করি হংকংয়ের বিনিয়োগকারীরাও এ সুযোগ নেবেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবগঠিত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হংকংয়ের প্রেসিডেন্ট একরাম খান, হংকংয়ের আন্ডার সেক্রেটারি ফর কমার্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট গুলফ্রে লিয়ং কিং কুয়োক, হংকংয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সারওয়ার এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের