আয়কর সীমা বাড়ানোর প্রস্তাব ঢাকা চেম্বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২০:১৮আপডেট : ০১ জুন ২০১৭, ২০:১৮

২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাত ও করর্পোরেট করের হার অপরিবর্তিত রাখার প্রস্তাব পুনঃবিবেচনার আহবান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি আবুল কাসেম খান। বৃহস্পতিবার (১ জুন) ডিসিসিআই বোর্ড রুমে ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব করেন। এসময় ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক শিল্পখাতের করপোরেট করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির ন্যূনতম করমুক্ত আয়ের সীমা গত অর্থবছরের মতো এবারও দুই লাখ ৫০ হাজার টাকা রাখা হয়েছে। 
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মোট আয়ের দুই দশমিক পাঁচ শতাংশ গবেষণা খাতে বিনিয়োগ ও মানবসম্পদের দক্ষতা উন্নয়নেরর ক্ষেত্রে ব্যয় করা হলে, তাতে কর রেয়াত দেওয়ার আহ্বান জানান ডিসিসিআই’র সভাপতি।
বিদ্যুৎ, জ্বালানী, খণিজ সম্পদ আহরণ, রেলপথের উন্নয়নসহ বিভিন্ন খাতে বরাদ্দ বেশি রাখাকে সাধুবাদ জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, ‘জিডিপি’র পাঁচ থেকে ছয় শতাংশ অবকাঠামোখাতের উন্নয়নে কাজে লাগাতে হবে। এখাতের আধুনিকায়নের লক্ষে আরও বেশি হারে বেসরকারি খাতের বিনিয়োগের বাড়াতে হবে। ঢাকা চেম্বার মনে করে প্রস্তাবিত বাজেটটি ব্যবসাবান্ধব। তবে বড় আকারের এ বাজেট বাস্তাবায়নের সরকারকে আরও বেশি সচেতন হতে হবে। 
/জিএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে