আরও ৫০ হাজার মে.টন নন-বাসমতি চাল কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৯:৫৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চালের সংকট মেটাতে ৫০ হাজার টন নন বাসমতি (সুগন্ধী ছাড়া সেদ্ধ অথবা আতপ) চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য দুই ধাপে ২৫টি ড্রেজার কেনা এবং পল্লী বিদ্যুতায়তের জন্য খুঁটি ক্রয়ের সিদ্ধান্তও নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, ক্রয় কমিটির সভায় দেশে চালের সংকট মেটাতে ৫০ হাজার টন নন-বাসমতি (সুগন্ধী ছাড়া সেদ্ধ অথবা আতপ চাল) চাল কেনার কার্যাদেশ দেওয়া হয়। এজন্য মোট লাগবে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে চাল সরবরাহের কার্যাদেশ লাভ করে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স টাওয়ার প্রাইভেট লিমিটেড। এ চাল কেনার জন্য প্রতি টনের দাম পড়বে ৪৩০ মার্কিন ডলার।

এছাড়াও দুই লটে (ধাপে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য ৫টি ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যন্ত্রাংশসহ এই ৫টি ড্রেজার কিনতে ব্যয় হবে ৪১৪ কোটি ৪২ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে এসব ড্রেজার সরবরাহের কার্যাদেশ দেওয়া হয় দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে।

এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য পৃথক লটে আরও ২০টি ড্রেজার কেনার অনুমতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এজন্য সরকারের ব্যয় হবে ৪৬২ কোটি ৫৯ লাখ টাকা।

বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের প্যাকেজ নম্বর ১.৫ এনসিসি-জি/৪৬ এর আওতায় ১ লাখ ১৫ হাজার ৪২০টি এসআরসি পোল ক্রয়ের প্রস্তাবও অনুমোদন হয়েছে। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২২৩ কোটি ৮৬ লাখ টাকা। যৌথভাবে কাজগুলো পেয়েছে জেমকন গ্রুপ ও শেলটেক।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি