এনসিসি ব্যাংকের নতুন এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ১৯:৩৬আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৯:৩৬

মোসলেহ্ উদ্দীন আহমেদ এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছেন মোসলেহ্ উদ্দীন আহমেদ। একই পদে থাকা গোলাম হাফিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি। এনসিসি ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মোসলেহ্ উদ্দীন আহমেদ এর আগে বেসরকারি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ২০১৫ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া দি সিটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ডিভিশনের ঢাকা অঞ্চলের প্রধান ছিলেন মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় গুলশান শাখার প্রধান ছিলেন। পরবর্তীতে রিজিওনাল হেড অব ক্রেডিট এবং প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে লিজিং ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
রুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বুয়েট থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন মোসলেহ্ উদ্দীন আহমেদ। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন তিনি। স্টেট ব্যাংক ইন্ডিয়ার স্টাফ কলেজ হায়দরাবাদ, দিল্লি ও মুম্বাই থেকে ট্রেড ফিন্যান্স ও ক্রেডিট ম্যানেজমেন্ট এবং এআইটি, ব্যাংকক থেকে অ্যাডভান্স ক্রেডিট ম্যানেজমেন্টের ওপর লং কোর্স সম্পন্ন করেন।
/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী