ঋণে বিশেষ ছাড় পাবেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ২৩:৩৫আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২৩:৪০

বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনও ডাউন পেমেন্ট ছাড়াই তাদের কৃষি ঋণ পুনঃতফসিল করতে পারবেন। তারা নতুন ঋণও পাবেন কোনও ধরনের জামানত ছাড়াই। মঙ্গলবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে সারাদেশের বন্যাকবলিত ৩১টি জেলার কৃষকদের জন্য বিশেষ ছাড় দিতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পুনঃতফসিল ঋণের কিস্তি আগামী ছয় মাস আদায় না করার জন্যও বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যায় কৃষক ও এসএমই খাতের কুটির শিল্পের উদ্যোক্তারা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তাদের পক্ষে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা কঠিন হবে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, এসব খাতের ঋণ বিরূপভাবে শ্রেণিকৃত হলে নতুন ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতা দেখা দিতে পারে। এই আশঙ্কা এড়ানোও এই পদক্ষেপ নেওয়ার অন্যতম কারণ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ক্ষেত্রবিশেষে ডাউন পেমেন্টের শর্ত শিথিল করে স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো ঋণ পুনঃতফসিল করা যাবে। এ ধরনের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড (কিস্তি আদায় বন্ধ) প্রদান করা যাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো উদ্যোক্তারা যেন প্রকৃত চাহিদার ভিত্তিতে যথাসময়ে নতুন ঋণ সুবিধা পেতে পারেন, সে লক্ষ্যে কোনও অর্থ (কম্প্রোমাইজড অ্যামাউন্ট) জমা ব্যতিরেকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে। সার্টিফিকেট মামলা (যদি থাকে) সমঝোতার (সোলেনামা) মাধ্যমে স্থগিত বা নিষ্পত্তির মাধ্যমে ঋণ পুনঃতফসিল করা যাবে।
উল্লিখিত পুনঃতফসিলিকরণ ও পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের একই বিভাগ থেকে আরেকটি প্রজ্ঞাপনে কাঁচা পাট রফতানিকারকদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, ডাউন পেমেন্ট গ্রহণ এবং নতুন ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ন্যূনতম জমা গ্রহণের বিষয়টি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক নিজেরাই নির্ধারণ করতে পারবে।

আরও পড়ুন-
বৈদেশিক ঋণে ব্যাংক গ্যারান্টির শর্ত শিথিল

বন্দরে আটকে আছে চাল, শিগগিরই কমছে না দাম

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী