মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৯:০৯আপডেট : ০২ মে ২০২৪, ১৯:০৯

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন হুমায়ুন কবির (৩০) নামে এক যুবক। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে খিলগাঁও রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার এ তথ্য জানান।

হুমায়ুন কবির হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

এসআই রহিমা আক্তার বলেন, ‘বুধবার রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার যাচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান