সাত হাজার কোটি টাকার প্রাথমিক শিক্ষা উপবৃত্তি দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১৬:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:৫৭

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক, ছবি- ফোকাস বাংলা সাত হাজার কোটি টাকার প্রাথমিক শিক্ষা উপবৃত্তি দেবে সরকার। এ লক্ষে ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-তৃতীয় পর্যায়’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২৯ আগস্ট) একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায়  ১০ হাজার ৩৩১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পগুলোর অর্থায়নের মধ্যে জিওবি ১০ হাজার ৩২২ কোটি ৬৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৯০ লাখ টাকা।’

একনেক সভায় অনুমোদন দেওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ছয় হাজার ৯২৩ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-তৃতীয় পর্যায়, ৩২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৬৪টি জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়ে ২২ জেলা) প্রকল্প, ৯৬২ কোটি টাকা ব্যয়ে ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্প, ২৬৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নকলা-সিরাজগঞ্জ সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ প্রকল্প, ১১৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক বর্ডার রোড নির্মাণ প্রকল্প, ১০৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, ১৮২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সড়ক নির্মাণ প্রকল্প, এক হাজার ৩৩৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প, ১১৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন ধলেশ্বরী নদীর বাম তীরবর্তী গাছ-কুমুল্লী, বারপাখিয়া এবং নাগরপুর উপজেলার ঘোনাপাড়াসহ বাবুপুর-লাউহাটি এফসিডি প্রকল্প এলাকায় তীর সংরক্ষণ প্রকল্প।

/এসআই/এসএনএইচ/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম