বাজার থেকে দুই ও পাঁচ টাকার নোট কমানোর উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ২১:০৯আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২১:০৯

দুই টাকার নোটের বান্ডিল (ফাইল ছবি) দুই ও পাঁচ টাকার কাগজের নোট বাজারের ছাড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে কোনও ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ কয়েন নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ আহমেদ স্বাক্ষরিত ওই সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। এখন সেগুলো রাখার মতো জায়গাও নেই। এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।’

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান