মশার কয়েল আমদানি করতে পারবে তিন প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৮:০১আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:২০

মশার কয়েল (ছবি: ইন্টারনেট থেকে)

মশার কয়েল আমদানির জন্য অনুমতি পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। আগামী ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এসব প্রতিষ্ঠান মশার কয়েলের পাশাপাশি লোশন ও ভ্যাপারাইজার আমদানি করতে পারবে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে গোদরেজ হাউজহোল্ড (বাংলাদেশ)প্রাইভেট লিমিটেড, এসসি জনসন প্রাইভেট লিমিটেড এবং হাইসেম (বাংলাদেশ) লিমিটেড। বালাইনাশক কারিগরী উপদেষ্টা কমিটির ৭৪তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাতে বলা হয়েছে, আগামী ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত গোদরেজ হাউজহোল্ড (বাংলাদেশ)প্রাইভেট লিমিটেড, এসসি জনসন প্রাইভেট লিমিটেড এবং হাইসেম (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠানের পক্ষে মশার কয়েল, লোশন, ভ্যাপারাইজার (রেডি টু ইউজ) আমদানির জন্য এলসি খোলা ও পণ্য খালাস অব্যাহত রাখার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হলো।

এর আগে ২০ জুন বালাইনাশক কারিগরী উপদেষ্টা কমিটির বৈঠকে মশার কয়েল আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বালাইনাশক কারিগরী উপদেষ্টা কমিটির ৭৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী,তিনটি প্রতিষ্ঠানকে ফরমুলেশন প্ল্যান্ট স্থাপনের জন্য আগামী দুই বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমদানি বিষয়টি ফরমুলেশন প্ল্যান্ট স্থাপনের সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে চলমান থাকবে। ফরমুলেশন প্ল্যান্ট স্থাপনের জন্য ওই তিন প্রতিষ্ঠানকে দুই বছরের পরিকল্পনা দাখিল করতে বলা হয়েছে।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের