মেয়াদ শেষেই চলে যাবে অ্যাকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৭

অ্যাকর্ড নির্ধারিত মেয়াদ শেষেই (২০১৮ সালের ৩১ মে) বাংলাদেশের কার্যক্রম গুটিয়ে চলে যেতে যাবে দেশের তৈরি পোশাক খাতে সংস্কারবিষয়ক ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ক্রেতাদের জোট অ্যাকর্ড। তবে এই সময়ের মধ্যেই তারা দু’টি সংস্কার প্রতিবেদন (রিভিউ রিপোর্ট) দেবে। এ কাজটি করবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ), সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও অ্যাকর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অন্তবর্তীকালীন একটি বিশেষ কমিটি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভকক্ষে অ্যাকর্ড নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী জানান, ‘অন্তবর্তীকালীন কমিটি দু’টি প্রতিবেদনের মধ্যে কমিটি প্রথম প্রতিবেদনটি জমা দেবে ২০১৮ সালের ৩ জানুয়ারি। দ্বিতীয়টি জমা দেবে ৩১ মে। এই প্রতিবেদন দু’টি পর্যবেক্ষণ করে যদি দেখা যায় যে, এখনও আরও কিছু সংস্কার কার্যক্রম বাকি রয়েছে।  ওই কমিটিই নির্ধারণ করবে যে, অ্যাকর্ডের আরও কিছু সময় বাংলাদেশে কাজ করার প্রয়োজন আছে কিনা। তবে এমন প্রয়োজন রয়েছে বলে কমিটির কাছে প্রতীয়মান হলে কমিটির সুপারিশের ভিত্তিতে অ্যাকর্ডকে আরও ৬ মাসের (৩১ মে’র পরে) সময় দেওয়া যেতে পারে।’   

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার বিজিএমইএ-এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় অ্যাকর্ডের। এ বৈঠকে যোগ দিতে আগেই ঢাকায় এসে পৌঁছেছেন অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের (অ্যাকর্ড) ১৫ সদস্যের পরিচালনা কমিটি।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর একই বছরের ১৫ মে তৈরি পোশাকখাতে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২০০ ব্র্যান্ড ও খুচরা ক্রেতা এবং ট্রেড ইউনিয়নের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম